জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সিএনজি ব্যবহারের ফলে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বর্তমানে রাজ্যে টিএনজিসিএল ৫০ হাজারের অধিক যানবাহনকে জ্বালানি সরবরাহ করছে। ফটিকছড়া ও বোধজংনগরে সিএনজি স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
মানুষের মৌলিক সমস্যা সমাধান করার লক্ষ্যে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। আজ গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিসিএল এর সিএনজি স্টেশনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সারা বিশ্বের মধ্যে সিএনজির একটা বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। এটি পরিবেশ বান্ধব জ্বালানি। সভ্যতার অগ্রগতি এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর জনপ্রিয়তা বাড়ছে। যেকোন উন্নত রাষ্ট্র কিংবা শহরে এসব থাকতেই হবে। বর্তমানে রাজ্যে টিএনজিসিএল ৫০ হাজারের অধিক যানবাহনকে জ্বালানি সরবরাহ করছে।
