February 11, 2026
rg kar

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বিচার চেয়ে একাধিক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টের আবেদন উড়িয়েই অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা।

এই অবস্থায় নয়া এক পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন তাঁরা। পড়ুয়া চিকিৎসকরা জানাচ্ছে, তাঁরা চিকিৎসা পরিষেবা চালু করলেও আপাতত তা হাসপাতালে চালু হচ্ছে না। বরং তাঁরা আনতে চলেছেন টেলি মেডিসিন পরিষেবা। নির্যাতিতাকে স্মরণে তাঁকে উৎসর্গ করে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘তিলোত্তমা ক্লিনিক।’

হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুনিয়র ডাক্তাররা পরিষেবা দেবেন। এর জন্য চারটি নম্বরও প্রকাশ করা হয়েছে৷ নম্বরগুলি হল- ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯। মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরও খোলা হবে। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই ক্যাম্প চলবে৷ তবে এখনই হাসপাতালে ফিরবেন না তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *