March 7, 2026
tripura map

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। ত্রিপুরায় গলফ খেলার জন্য অনেক বিস্তৃত সবুজ টিলা ভূমি রয়েছে।

গলফ খেলার পরিকাঠামো উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে এই জায়গাগুলিকে কাজে লাগানো যেতে পারে। আজ শালবাগানস্থিত টাস্কার বি এস এফ গলফ কোর্সে ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, মরুভূমিতে যদি গলফ টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে তাহলে ত্রিপুরার মত সুন্দর পার্বত্য অঞ্চলে অনায়াসে গলফের আয়োজন করা যেতে পারে। ছোট রাজ্য হলেও ত্রিপুরায় পর্যটনের ব্যাপক সম্ভার রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ত্রিপুরায় ইকো-ট্যুরিজম, ধর্মীয় পর্যটন ইতিমধ্যেই দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠেছে। গলফের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হলে একে কেন্দ্র করেও রাজ্যে পর্যটকদের ব্যাপক সংখ্যায় আগমন ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *