March 25, 2026
SIL 1

কাচের জিনিসপত্র যতই সাবধানে ব্যবহার করা হোক, কখন যে হাত ফস্কে পড়ে যাবে বা ধাক্কা লেগে চুরমার হয়ে যাবে, তা বলা মুশকিল। কাচ ভাঙলে বড় টুকরোগুলো হাত দিয়ে কুড়িয়ে নেওয়া যায় ঠিকই, কিন্তু সমস্যায় পড়তে হয় সূক্ষ গুঁড়ো পরিষ্কার করতে গেলে।

এমন পরিস্থিতিতে সহজ সমাধান হতে পারে এক টুকরো পাউরুটি। পাউরুটির নরম অংশে খুব সহজেই কাচের সূক্ষ গুঁড়োগুলো আটকে যায়। ফলে সরাসরি হাতে না ছুঁয়েই নিরাপদে কাচ পরিষ্কার করা যায়। এতে হাত কেটে যাওয়ার ভয়ও থাকে না আর পরিষ্কারও হয় বিনা ঝঞ্ঝাটে।

পরিষ্কারের পদ্ধতি

প্রথমে বড় কাচের টুকরোগুলো সাবধানে তুলে ফেলুন। ঝাড়ু দিয়ে ছোট টুকরোগুলো এক জায়গায় জড়ো করুন। খেয়াল রাখবেন, এই সময় অবশ্যই যাতে পায়ে জুতো থাকে। কাচের গুঁড়ো জড়ো হলে পাউরুটির টুকরো দিয়ে সেগুলো তুলে নিন। শেষে আরেক টুকরো পাউরুটি মেঝেতে ভালোভাবে বুলিয়ে নিন। এতে চোখে না দেখা কাচের গুঁড়োও পাউরুটিতে আটকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *