February 14, 2026
digi 2

নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে ফোন করে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে এক ব্যক্তির থেকে এক কোটি দু’লক্ষ টাকা আদায় করেন। প্রতারণার অভিযোগে  সেই ব্যক্তিকে এবার নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিশ। অভিযুক্ত ব্যাক্তির  নাম পুরুষোত্তম পাল।

ধৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার কলকাতার সিজেএম আদালত ১৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ গত ২৩ মার্চ অসমের তিনসুকিয়া থেকে ধরে পুরুষোত্তমকে। অভিযোগ, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার ৩৯ লক্ষ টাকা ঢুকেছে।

অসমের আদালত পুরুষোত্তমকে ট্রানজ়িট রিমান্ডের জন্য হাজির করানো হলে তাকে জামিন দেয় এবং নির্দেশ দেয় ২০ দিনের মধ্যে সিজেএম আদালতে হাজির হওয়ার জন্য। সেই নির্দেশ মতো এ দিন অভিযুক্ত পুরুষোত্তম সিজেএম আদালতে হাজির হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *