March 28, 2026
kangna (2)

বলিউড থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রাখছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বর্তমানে রাজনীতিতে যোগদান করেছেন তিনি, সেখানেই এখন বেশি সময়টা দিচ্ছেন কঙ্গনা।তবে বর্তমানে, আধাত্ম্যবাদে মন দিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন কঙ্গনা।১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছলেন তিনি।

বর্তমানে কঙ্গনা রানাউত মান্ডি কেন্দ্রের সাংসদ। ১২ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছে কঙ্গনা জানান, তাঁর এই সফর শুরু হয়েছিল ১ দশক আগে। কঙ্গনা মনের কথা উজাড় করে লেখেন, ‘মহাদেবের কৃপায় এবং আমার পূর্বপুরুষদের পুণ্যের জন্য আমার ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন পূর্ণ হল।’ কঙ্গনা লেখেন, প্রথমদিকে খুব কাকতালীয়ভাবেই আমি দর্শন করা শুরু করেছিলাম। কিন্তু পরের দিকে এই সমস্ত দর্শন আমি খুব পরিকল্পনা করেই করি। আমার শেষ গন্তব্য ছিল, ভীমাশঙ্কর মন্দির। এখানে শিব ও শক্তি দুয়েরই অবস্থান রয়েছে অর্ধনারীশ্বর হিসাবে। এখানে মাত্র ১০ মিনিটের জন্য দর্শনের সুযোগ মেলে। আমি দর্শন করতে পেরেছি। হর হর মহাদেব।’

এর আগে, কঙ্গনা গিরীশনেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে কঙ্গনা লিখেছিলেন, ‘এর আগেও আমি এই মন্দির দর্শনে গিয়েছি। অনেক সৌভাগ্য হলে তবে এই মন্দিরের দর্শন পাওয়া যায়। আমি তাঁর দর্শন পেয়েছি। মহাদেবের ডাক এলে তবেই একমাত্র তাঁর দর্শন করা যায়। হর হর মহাদেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *