February 11, 2026
SIL 1

অনেকেই বাড়িতে নিয়মিত স্যালাড বানিয়ে খান। শসা, পেঁয়াজ, টম্যাটো, ধনেপাতা বা লেটুস সহযোগে খাওয়া হয় এই স্বাস্থ্যকর পদ। আপনার রোজকার স্যালাডকে আরও স্বাস্থ্যকর করে তুলতে ওতে যোগ করুন মুলো। খনিজ ও ভিটামিনযুক্ত মুলো অত্যন্ত কম ক্যালোরিযুক্ত একটি সব্জি। যা স্বাস্থ্যকর স্ন্যাক্‌স হিসেবে ভীষণ উপকারী।  

কেন মুলো খাওয়া উপকারী  

১. মুলোতে কম শর্করা, কম ক্যালোরি থাকায় এটি ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২. মুলোর গ্লাইসেমিক ইনডেক্সও খুব কম। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে মুলো।

৩. মুলোতে ক্যালোরি কম থাকায় এটি ওজন কমাতেও সহায়ক।

৪. অনেকের ধারণা, মুলো খেলে পেটফাঁপার সমস্যা হয়। তবে সেটা সবার জন্য নয়। কারও গ্যাস তৈরি করে, আবার কারোর পেটফাঁপা কমায়।

৫. গবেষণাগারে পরীক্ষা করে দেখা গিয়েছে, ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়ক মুলো। যদিও এ নিয়ে মানুষের উপর পরীক্ষা করে কোনও তথ্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *