February 11, 2026
SIL 2

বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত সেন্টার অফ এক্সিলেন্স, ভেজিটেবলস কেন্দ্রটি  পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সারা দেশে সেন্টার অফ এক্সিলেন্সের মোট সংখ্যা ৬০টি। তার মধ্যে ত্রিপুরায় অবস্থিত দুই কেন্দ্রের একটি সিপাহীজলা জেলার জুমেরঢেপা এলাকায় এবং অন্যটি দক্ষিণ জেলার বীরচন্দ্র মনুতে অবস্থিত।

পরিদর্শনকালে মন্ত্রী জানান, এই কেন্দ্রগুলিতে ইজরায়েল এবং ভারতের আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ে সারা বছর ধরে বিভিন্ন প্রজাতির উন্নতমানের সবজি চারা উৎপাদন করা হয়। এর পাশাপাশি রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষের সুব্যবস্থা। বিশেষত, একটি উল্লেখযোগ্য দিক হিসেবে বিনা মাটিতেই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চারা উৎপাদন করা হচ্ছে।

তাঁর কথায়, এই অত্যাধুনিক প্রক্রিয়াগুলি কৃষি উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দিশারী হবে। পাশাপাশি, রাজ্যের কৃষকদেরও আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে এই আধুনিক কৃষি উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *