February 14, 2026
'Allegations of data distortion are baseless,' Nabanna gives a strong reply to the commission's objection to the SIR list

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আধিকারিক নিয়োগ নিয়ে রাজ্য ও কেন্দ্রের সংঘাত এখন চরমে। রাজ্য সরকারের পাঠানো কয়েক হাজার আধিকারিকের তালিকা কমিশন ফেরত পাঠালেও নিজের অবস্থানে অনড় পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের দাবি, গ্রুপ ‘বি’ আধিকারিকদের চিহ্নিত করার ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই ৮,৫০৫ জনের নাম পাঠানো হয়েছিল। কমিশনের তথ্য অসম্পূর্ণতার দাবিকে খণ্ডন করে রাজ্য সাফ জানিয়েছে, অর্থ দপ্তরের নির্ধারিত নিয়ম মেনেই তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই মামলার শুনানি হয়েছিল। সেখানে পর্যাপ্ত কর্মী দেওয়ার আশ্বাস দেওয়ার পরেই এই বিশাল তালিকা পাঠানো হয়। কিন্তু কমিশনের আপত্তিতে সেই প্রক্রিয়া এখন বিশ বাঁও জলে। রাজ্যের মতে, এই সংঘাতকে কেন্দ্র করে এক শ্রেণির সংবাদমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে কী নির্দেশ দেয়, তার ওপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *