March 28, 2026
SIL 2

মাত্র ৪৬ বছরেই প্রয়াত হলেন জনপ্রিয় হলিউড অভিনেতা জেমস রেনসোন। সূত্রের খবর, গত ১৯ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে আত্মঘাতী হয়েছেন তিনি।

২৭ বছর বয়সে হেরোইন-আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন দেনায় ডুবেছিলেন তিনি। পরবর্তীকালে ক্রমশ মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শৈশবে অঙ্কের শিক্ষকের কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন জেমস। এই ঘটনা নিয়ে ২০২০ সালে বাল্টিমোর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্ত হলেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছিলেন অভিনেতা।

তবে, গত কয়েক দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কেন এই চরম পদক্ষেপ জেমসের, জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *