টলিপাড়ার পরিচিত মুখ বিশ্বাবসু বিশ্বাস। বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। ইতিমধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা।

জানা যায়, পাত্রী ঐশিকী ঘটক বিষ্ণুপুরের মেয়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করছেন। কিছুদিন প্রেমপর্বের পরে এবার সোজা বিয়ের আসরে। সামাজিক নিয়ম মেনেই বিয়ে করবেন তাঁরা। আগামী ২৩ জানুয়ারি বিষ্ণুপুরে বিয়ে ও ২৮ জানুয়ারি কলকাতায় প্রীতিভোজ।
উল্লেখ্য, টলিপাড়ায় যেন বিয়ের মরশুম। ওই একই দিনে বিয়ে সারবেন অভিনেত্রী মধুমিতা সরকার। অন্যদিকে, ফেব্রুয়ারি মাসেই নাকি বিয়েতে বসবেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলিও। যদিও এই বিষয়ে তাঁদের কোনও মন্তব্য মেলেনি।
