February 11, 2026
tripura map

দেওয়া হয়েছিল আদালতের রায় কিন্তু তা সত্ত্বেও শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া। সর্বোচ্চ আদালতের রায় সত্ত্বেও ২০১৬ সালের টিএসআর ব্যাটেলিয়নের ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি। এই ইস্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রত্যাশীরা।

তারা রাজ্য পুলিশের মহা নির্দেশকের (ডিজিপি) কাছে গিয়ে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন। প্রার্থীদের অভিযোগ, ২০১৬ সালে টিএসআর ব্যাটেলিয়নের জন্য অনুষ্ঠিত ইন্টারভিউয়ে তারা সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন।

কিন্তু ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর নিয়োগ প্রক্রিয়া থমকে যায় এবং তাদের অফার লেটার আর জারি করা হয়নি। পরবর্তীতে পুরো প্রক্রিয়াই বাতিল করে দেয় সরকার। বঞ্চিত প্রার্থীরা এরপর ন্যায়বিচারের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন, যা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের পক্ষে রায় দিয়ে রায় ঘোষণার দুই মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *