March 28, 2026
tripura map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রথমবার রাজ্য সরকার এরম সিদ্ধান্ত নিলো। অনুমোদন মিলেছে সরকারের তরফেই। ত্রিপুরার প্রথম সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়া আজ মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যে ২৮ টি সুপারভাইজার পদে আইসিডিএসে লোক নিয়োগ করা হবে।

এক্ষেত্রে সরাসরি টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দ্রুতই জারি করা হবে নোটিফিকেশন, বলে জানান। তিনি আরও জানান, সমবায় দপ্তরে জিআরবিটির মাধ্যমে মোট ৯৭টি পদে নিয়োগ করা হবে। তাছাড়া, আরবান দপ্তরের তরফে মোট ১৪ থানা পোস্টে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারদের। মোট ৮ জন ফ্যাকাল্টি মেম্বার এবং সাপোর্টিং স্টাফ ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে নিয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *