আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না অরিজিৎ সিংহ। মঙ্গলবার সন্ধ্যায় সমাজমাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই সিদ্ধান্তের কথা নিজেই জানালেন গায়ক।
অরিজিতের এই ঘোষণায় মুহূর্তেই তোলপাড় নেটপাড়া। কেরিয়ারের শিখরে পৌঁছে হঠাৎই কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন অধরা। তাঁর জোরালো কণ্ঠস্বরে মুগ্ধ সকলেই। তাঁর এই আচমকা সিদ্ধান্তে স্বভাবতই স্তম্ভিত অনুরাগীরা।
কিছুদিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছিলেন অরিজিৎ। ‘ক্ষণে গোরাচাঁদ’ গানের রেশ এখনও তাজা শ্রোতামহলে। পাশাপাশি, হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এ ‘গেহরা হুয়া’ গানটিও বেশ জনপ্রিয়। এছাড়াও আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে তাঁর গান। তবে আর প্লেব্যাক শোনা যাবে না, ঘোষণা অরিজিতের।
