February 11, 2026
schl tchr1

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই দিন গুনছে পরীক্ষার্থীরা। মাঝে মাত্র বাকি আর কয়েকটা দিন। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষা শুরুর আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে করা হল এক বিরাট ঘোষণা।

পর্ষদের তরফে জানানো হল মাধ্যমিক চলাকালীন ছুটি পাবেন না রাজ্যের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। সেই সাথে তাদের ছুটির দেওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া হলো একগুচ্ছ শর্ত। সমস্ত শর্ত পূরণ হলে তবেই মিলবে ছুটি। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে স্কুলগুলিকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে সেই স্কুলগুলির শিক্ষক ও শিক্ষা কর্মীরা উপযুক্ত কারণ ছাড়া কোন ছুটি পাবেন না।

শুধুমাত্র তাঁদের সন্তান যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হন তাহলেই এই ছুটি পাওয়া যাবে। সেক্ষেত্রে যাবতীয় নথি প্রমাণ হিসেবে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *