February 11, 2026
bullet train 1

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গুজরাটের পর এবার মহারাষ্ট্রে মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে শুরু হতে চলা বুলেট ট্রেন পরিষেবার কাজ জোরকদমে চলছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুম্বইতে বুলেট ট্রেনের কাজ পরিদর্শন করেন। রেলমন্ত্রী আরও জানান যে, এই টানেলে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে বুলেট ট্রেন চলবে। মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের মোট দৈর্ঘ্য ৫০৮.০৯ কিলোমিটার।

গুজরাটে বুলেট ট্রেনের ট্রায়াল ২০২৬ সালে সুরাত-বিলিমোরার মধ্যে শুরু হবে বলে জানা গিয়েছে। বুলেট ট্রেন প্রকল্পের জন্য মহারাষ্ট্রে ২১ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের কাজ চলছে। যার মধ্যে ভারতের প্রথম ৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রের তলদেশের টানেল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *