February 11, 2026
clg studnt

ঘটেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের টিচারস এলিজিবিলিটি টেস্ট – টেট ওয়ান ও টেট টু পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বহু প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিআরবিটি। প্রায় দুই হাজারেরও বেশি বেকার যুবক-যুবতী এই পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন।

তবে ফলাফল প্রকাশের পরও এখনও পর্যন্ত প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়নি বোর্ড, যা নিয়ে উত্তীর্ণদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার সকাল থেকে একদল টেট উত্তীর্ণ প্রার্থী টিআরবিটি বোর্ডের দপ্তরে উপস্থিত হয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

তারা অবিলম্বে সার্টিফিকেট প্রদানের দাবি জানান, কারণ সার্টিফিকেট হাতে না থাকায় তারা ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। দীর্ঘদিন অপেক্ষার পরও কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। সেই কারণে তারা সরকারের কাছে একযোগে সকল টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *