March 7, 2026
ganja

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, কমলপুর থানার অন্তর্গত দুর্গা চৌমুহনী নাকা চেকপোস্টে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে একটি টাটা এইস গাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। জানা গেছে, গোপন চেম্বার থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

নিয়মিত নাকা চেকিং চলাকালীন পুলিশ একটি সন্দেহভাজন টাটা এইস গাড়ি আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়িটির ভিতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা সড়কপথে রাজ্যের বাইরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমলপুর থানার পুলিশ এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *