রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করার উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত রাজ্যভিত্তিক গণবণ্টন ব্যবস্থার সাথে যুক্ত সকলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভোক্তাদের সুবিধার্থে পুরানো রেশন কার্ডের বদলে পিভিসি রেশন কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৪ লক্ষ ৭৮ হাজার পিভিসি কার্ড তৈরী করা হয়েছে। রেশন ডিলারগণ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে ছোট অনুষ্ঠান করে এই পিভিসি রেশন কার্ডগুলি বিলি করবেন।
