মন্দির দর্শনে এলেন মুখ্য মন্ত্রী, ধর্ম ও ভক্তির তীর্থভূমি অযোধ্যায় সস্ত্রীক শ্রী রামলালার পবিত্র দর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতাকে ‘অপরিসীম সৌভাগ্য’ বলে অভিহিত করেছেন তিনি।
তিনি সামাজিক মাধ্যমে লেখেন, শ্রী রামের চরণে প্রার্থনা জানান ত্রিপুরার সর্বাঙ্গীণ মঙ্গল, সুখ ও সমৃদ্ধির জন্য। অযোধ্যার এই ঐতিহাসিক মন্দিরে পরম শান্তি ও আধ্যাত্মিক শক্তির অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, শ্রী রামের কৃপা ত্রিপুরা রাজ্য ও তার মানুষের ওপর সর্বদা বর্ষিত হোক।
