March 21, 2026
train 4

বহুদিন ধরেই চলছিল পরিকল্পনা, জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এক ঐতিহাসিক মুহূর্তে মিজোরামের সাইরাং রেলস্টেশন প্রথমবারের মতো সরাসরি আগত (ইনওয়ার্ড) অটোমোবাইল রেক পরিচালনা করল।

গুয়াহাটির কাছে চাংসারি থেকে আসা ওই রেকে মোট ১১৯টি মারুতি গাড়ি পরিবহণ করা হয়। রেল মন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে আইজলে গাড়ির প্রাপ্যতা বাড়বে, দীর্ঘ সড়কপথে পরিবহণের ওপর নির্ভরতা কমবে এবং রাজ্যের অটোমোবাইল ক্ষেত্র—ডিলার, পরিষেবা প্রদানকারী ও গ্রাহক—সবাই উপকৃত হবেন।

পাশাপাশি, এটি মিজোরামের পরিকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সাফল্য দেশের সর্বত্র যোগাযোগ সম্প্রসারণ, আঞ্চলিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বাইরাবি–সাইরাং রেললাইন মিজোরামের জন্য একটি বড় পরিকাঠামোগত মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *