৪০ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের জন্য মুম্বইয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন দীপিকা। এখানেই অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন তিনি।
বড়দিনের আবহ বজায় রেখে একটি বিরাট ‘ক্রিসমাস ট্রি’ দিয়ে সাজানো হয় অন্দরমহল। ছিল জমজমাটি খাবারের আয়োজন। ইন্দো-ওয়েস্টার্ন খাবার থেকে শুরু করে দক্ষিণী খাবার, নানা রকমের চাট ও মিষ্টি-ডেজার্টে ভরপুর মেনু। অনুরাগীদের সামনে কেকও কাটেন দীপিকা।
অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত দীপিকা। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রায়ই বার্তা দিয়ে থাকেন অভিনেত্রী। তাঁর কথায়, “কখনও হাল ছেড় না। এভাবেই চলতে থাকো। তোমরা যা ভাবছ, তার চেয়ে অনেক ভালো কাজ করছ। অনেক ভালোবাসা।”
