March 28, 2026
train 2

বিগত বেশ কিছু সময় ধরে একাধিক উদ্যোগ নেওয়া সত্ত্বেও চলছে মাদক বিক্রির কাজ। যেখানে দাঁড়িয়ে রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে সেখানেই ভারতীয় রেলকে ব্যবহার করে রাজ্যে হেরোইন, ইয়াবা, কফ সিরাপ ও অন্যান্য নেশা দ্রব্য পাচারের অভিযোগ তুলে রেলমন্ত্রীর কাছে দ্রুত তদন্তের দাবি জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

সংগঠনের সভাপতি নীল কমল সাহা এই মর্মে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে নীল কমল সাহা অভিযোগ করেছেন, ভারতীয় রেলপথের মাধ্যমে রাজ্যে অবাধে মাদক দ্রব্য প্রবেশ করছে, অথচ পুলিশের হাতে ধরা পড়ার পরও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

চিঠিতে তিনি লেখেন, “রেলের শিস বাজানোর দিনটা ছিল রাজ্যের জন্য উৎসবের মতো। উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় মানুষ উচ্ছ্বসিত হয়েছিল। কিন্তু আজ সেই একই রেলপথ মাদক ও কফ সিরাপ পাচারের পথ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের যুব সমাজ ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *