March 2, 2026
tripura map

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সাম্প্রতিক অপটোমেট্রিক পরীক্ষা ঘিরে ফের একবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস।

যুব কংগ্রেসের প্রতিনিধিরা জানান, তারা একই বিষয়ে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছিলেন। তাঁদের অভিযোগ, ২০২৪ সালের পরীক্ষায় ওএমআর শিটের পরিবর্তে সাদা কাগজে পরীক্ষা নেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ অস্বচ্ছ ও দুর্নীতিপূর্ণ। সেই একই ধরনের অনিয়ম যেন চলতি বছরের পরীক্ষায় না ঘটে, তা নিশ্চিত করার দাবি জানান তারা।

তাঁরা আরও বলেন, চলতি বছর ৮৫টি পদে অপটোমেট্রিক পরীক্ষা নেওয়া হলেও, সেখানে ফের একবার দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার প্রশ্নপত্রে ২০২১ সালের এক অনলাইন পোর্টালের হুবহু প্রশ্ন পুনরায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রে একাধিক ত্রুটির কথাও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *