March 2, 2026
SIL 1

শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবি ‘বর্ডার ২’। অনুরাগ সিংহের পরিচালনায় তৈরি এই ছবি ১৯৯৭ সালের সুপারহিট ‘বর্ডার’-এর সিক্যুয়েল। মুক্তির প্রথম দিনেই দর্শকের নজর কেড়েছে এই ছবি। পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সদ্যপ্রয়াত ধর্মেন্দ্রের প্রতি ছবির বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন।
ছবির শুরুতেই অভিনেতাদের নাম দেখানোর সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সানি দেওলের নামের পরিবর্তে সেখানে দেখা যায়, ‘ধর্মেন্দ্রজির ছেলে’। এই দৃশ্য দেখে আপ্লুত হন অনুরাগীরা। সমাজমাধ্যমে মুহূর্তেই ভাইরাল সেই দৃশ্যের ছবি।
অনেক অনুরাগীই সানি দেওলের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের কথায়, “৬৮ বছর বয়সেও পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন ধর্মেন্দ্রপুত্র সানি। বাবার প্রতি এর চেয়ে উপযুক্ত শ্রদ্ধা আর কী হতে পারে!”
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ২৪ নভেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৯০তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের ১ জানুয়ারি মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘ইক্কিস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *