March 28, 2026
SIL 3

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আইপিএল ২০২৬-এর শুরুতে মাঠে নামতে পারছেন না। দলের পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে, কাফ মাসলের চোটের কারণে এখনই খেলার উপযুক্ত অবস্থায় নেই ধোনি। তাঁর সম্পূর্ণ ফিট হতে আনুমানিক দুই সপ্তাহ সময় লাগতে পারে।

ফলে আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ পর্যন্ত খেলায় অনুপস্থিত থাকবেন তিনি। তবে, ধোনি অনুপস্থিত থাকলেও চেন্নাইয়ের সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। কারণ এ বছর দলে যুক্ত হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্যামসন ধোনির অভাব কিছুটা পূরণ করতে পারবেন বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, চেন্নাইয়ের আইপিএল সূচি অনুযায়ী প্রথম ম্যাচ হবে ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ৩ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং চতুর্থ ম্যাচ ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *