February 12, 2026
SIL 3

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হল অভিনেতা দিব্যজ্যোতি দত্তের। গৌরাঙ্গ চরিত্রে দিব্যজ্যোতির অভিনয় সাড়া ফেলেছে দর্শকমহলে।

একসময় ধারাবাহিকে নায়কের চরিত্রে তাঁর অভিনয় মন জয় করেছিল দর্শকের। বড়পর্দায় কাজ করার পর আবারও তাঁকে ছোটপর্দায় দেখা যাবে কিনা সেই প্রশ্ন অনেকের।

তবে দিব্যজ্যোতি জানান, ধারাবাহিক, ওয়েব সিরিজ ও বড়পর্দা সব মাধ্যম থেকে কাজের সুযোগ এলেও এখনই তিনি কিছু ভাবছেন না। আগামিকাল কী হবে সেটাই নিশ্চিত করে বলা যায় না। কাজেই সকলের কাছেই সময় চেয়ে নিয়েছেন তিনি।

আপাতত শরীরচর্চা আর কড়া ডায়েটে মজেছেন তিনি। তবে শীঘ্রই নতুন কাজে ফিরবেন বলে আশা করছেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *