ডুরান্ড কাপে ভালো খেলেও হাতছাড়া হয়েছিল। সেমি ফাইনালে হারতে হয়েছিল ডায়মন্ড হারবার এফসির কাছে। ভালো শুরু করেও খেই হারানোর পর সুপার কাপ ছিল কামব্যাকের একমাত্র রাস্তা। আর সেটা করার দিকে আরও এক ধাপ এগোল। পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে ফের সুপার কাপ ফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল।
৪ ডিসেম্বর বৃহষ্পতিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারাল তারা। গোল করলেন মহম্মদ রশিদ, কেভিন সিবিলে ও সল ক্রেস্পো। ফাইনালে লাল হলুদের প্রতিপক্ষ কে তা জানা যাবে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসির মধ্যে দ্বিতীয় সেমি ফাইনালের পর।
