April 1, 2026
SIL 1

দেড় ঘণ্টা ধরে লিফটের ভেতরে আটকে থাকলেন হাসপাতালের তিন কর্মী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল আগরতলা সরকারী ডেন্টাল কলেজে। সূত্রের খবর, নিয়মবহির্ভূতভাবে অপারেটর ছাড়া লিফট চালু থাকায়, সেখানে আটকে পড়েন একাধিকজন। এক নার্সিং অফিসার শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে লিফটের দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে গুরুতর গাফিলতির অভিযোগে কর্মী থেকে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের নীরব অবস্থান ও কোনো ধরনের ব্যাখ্যা না দেওয়ার ফলে স্বাস্থ্য ব্যবস্থাপনার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *