February 12, 2026
SIL 1

মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন ইরফান খান। অভিনেতার জন্মদিনে ফের স্মৃতিতে মগ্ন অনুরাগীরা। বহু সিনেপ্রেমীরা আজও মেনে নিতে পারেন না ইরফানের এই চলে যাওয়া! তাঁদের বিশ্বাস, বেঁচে থাকলে আরও অনেক ছবি উপহার দিতেন তাঁর প্রিয় অনুরাগীদের। তাঁর ৬০তম জন্মদিনে আবেগপ্রবণ হলেন স্ত্রী সুতপা সিকদার ও পুত্র বাবিল খান।

২০২০ সালে প্রয়াত হয়েছিলেন ইরফান। কিন্তু তাঁর মৃত্যুর পরে পরিবারের  যাতে কোনো আর্থিক সমস্যা না হয়, তার সবরকম ব্যবস্থা করে গিয়েছেন তিনি। জানা যায়, মোট ৩২১ কোটি টাকার সম্পত্তি রেখে যান ইরফান। এছাড়াও, মুম্বইয়ে রয়েছে এক বিলাসবহুল বাড়ি, টয়োটা, অডি, বিএমডব্লি‌উ-র মতো নামী সংস্থার বেশ কিছু গাড়ি।

দেশের বিভিন্ন স্থানে ফলের বাগান কেনার পরিকল্পনা ছিল অভিনেতার। অভিনয় প্রশিক্ষণ স্কুলও চালু করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল অভিনেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *