February 11, 2026
police

মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের চেংমারি চাবাগানে কাজ করার সময় চিতবাঘের আক্রমণে আহত হল এক মহিলা চা-শ্রমিক । জানা গিয়েছে এদিন সকালে সকলের সাথে চেংমারি চাবাগানের মানা লাইনের বাসিন্দা কলাবতি হাসদা চাবাগানে কাজ করছিলো। সেই সময় একটি চিতাবাঘ চাবাগানের ঝোপ থেকে লাফিয়ে এসে তার পা জড়িয়ে ধরে কামড় বসিয়ে দেয়।

তার চিৎকার শুনে আশেপাশের শ্রমিকেরা ছুটে এলে চিতাবাঘটি তাকে ছেড়ে পালিয়ে যায়। এরপরই শ্রমিকরা তাকে উদ্ধার করে নাগ্রাকাটা সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। শ্রমিকদের দাবি চাবাগানে মাঝে মধ্যেই চিতাবাঘ দেখা যায়। কাজ করতে ভয় হয়। অবিলম্বে বাগানে চিতাবাঘ ধরার খাচা পাতা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *