March 28, 2026
SIL 1

বছরের শেষ। আর এই সময়েই চলছে দেদার পার্টির মরসুম। কেউ বাইরে আবার কেউ বন্ধুবান্ধবের সঙ্গে বাড়িতেই মজেছেন পার্টির মেজাজে। বাড়িতে পার্টি মানেই রকমারি স্ন্যাকস। ফিশ ফিঙ্গার, ন্যাচোজ, কবাব, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বাহারি স্ন্যাকসে, ‘ডিপ’ হিসেবে শুধুই কি টম্যাটো সস্? পার্টির স্ন্যাকসের স্বাদকে দ্বিগুণ করে তুলতে বানিয়ে ফেলুন এই তিন সুস্বাদু ‘ডিপ’।

স্প্রিং অনিয়ান ডিপ: একটি বাটিতে জল ঝরানো দইয়ের সঙ্গে মিহি করে কুচনো পেঁয়াজপাতা, কাঁচালঙ্কা, রসুন ভালো করে ফেটিয়ে, স্বাদমতো চিনির গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই ‘ডিপ’।

মেয়ো-কাসুন্দি ডিপ: ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট বা মটন চপের সঙ্গে মেয়োনিজ ও কাসুন্দির মিশিলে বানিয়ে ফেলুন ‘ডিপ’।

হানি মাস্টার্ড ডিপ: জল ঝরানো দই, মধু, সাদা সর্ষের গুঁড়ো, নুন ও গোলমরিচ এই পাঁচ উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হানি মাস্টার্ড সস্। কবাব, তন্দুরি, চপ বা কাটলেট সবেতেই জমবে ভালো সুস্বাদু এই ‘ডিপ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *