February 11, 2026
metro5

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। পুজোর আগেই ইয়োলো লাইনের মেট্রো প্রকল্পের নির্মাণ নিয়ে সামনে এলো এক বড় আপডেট। জানা যাচ্ছে নোয়াপাড়ার পর দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর পর্যন্ত অংশের নির্মাণ কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই।

এবার কলকাতা মেট্রোর লাইন ফোর অর্থাৎ নির্মাণেও এসেছে নতুন গতি। জানা যাচ্ছে, বিমানবন্দর থেকে স্টেশন বিরাটির মধ্যে ৬.৮ কিলোমিটারের দূরত্বের পাশাপাশি পরবর্তী ইয়েলো লাইনের কাজ এগিয়েছে ভূগর্ভস্থ পথে। এই লাইনে মেট্রো রেল নির্মাণের জন্য ১৮ মিটার দৈর্ঘের ক্রেন আনার প্রয়োজন।

কিন্তু কাছেই বিমানবন্দর থাকায় নিরাপত্তার কারণে প্রথমে ওই এলাকায় এত বড় মাপের ক্রেন ব্যবহার করার অনুমতি দেয়নি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। পরে যদিও নিজেদের অবস্থান পাল্টে ফেলে এএআই। তবে সব ঠিক থাকলে ২০২৭-এর শুরুর দিকেই বিমানবন্দর থেকে বারাসত পর্যন্ত অংশের মেট্রোরেলের কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *