February 12, 2026
cha b2

মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলে আইএসএল লিগ শিল্ড ও কাপ জিতেছিল । এবার ক্রিকেট মাঠেও জয় বাগানের। তারা কালীঘাট ক্লাবের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল । বাগান জেসি মুখার্জি টি-টোয়েন্টি ট্রফি জিতে নিল ।

শুক্রবার ইডেনে প্রতিযোগিতার ফাইনালে  মুখোমুখি হয়েছিল কালীঘাট এবং মোহনবাগান। কালীঘাট প্রথমে ব্যাট করে ২০ ওভারে  ১৭৯ রান করে। সায়ন শেখর মণ্ডল ৬২ রান করেন, শুভম চট্টোপাধ্যায় ৫০ রান রান করে এবং ১১ বলে ২১ রান করেন অরুণ চাপ্রানা। মোহনবাগানের হয়ে তিন উইকেট নেন প্রদীপ কুমার।

কালীঘাটের রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই মোহনবাগান ম্যাচ জিতে নেয় । তারা ১৯ ওভারে ১৮২ রান তোলে ।

মোহনবাগানের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুদীপ কুমার ঘরামি। ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুক্রবার ২৮ বলে ৬২ রান করেন তিনি। শুভঙ্কর  ১৬ বলে ৩১ রান করেন এবং গীতাংশ খেরা ২৩ বলে ৩৯ রান করেন। তাঁদের ব্যাটে ভর করেই ট্রফি জিতে নেয় মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *