March 30, 2026
bristi tdy66

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

পাশাপাশি, গোমতী ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আগামী পাঁচদিন আগামী পাঁচদিন ত্রিপুরায় বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *