March 5, 2026
assam map

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে অসম বিধানসভা নির্বাচনে শাসক এনডিএ জোট রাজ্যের সবকটি ১২৬টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন অসম বিজেপি প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া।

তবে জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। শইকিয়া বলেন, একটি নিরাপদ, উন্নত ও আত্মনির্ভরশীল অসম গড়ার লক্ষ্যকে সামনে রেখেই বিজেপি ও এনডিএ নির্বাচনী ময়দানে নামবে। তিনি বলেন, ১২৬টি আসনেই এনডিএ লড়বে, এটি আমাদের পক্ষ থেকে নিশ্চিত। তবে আসন বণ্টন নিয়ে আলোচনা এখনও সম্পূর্ণ হয়নি।

শইকিয়া আরও বলেন, এনডিএ জোট কেবলমাত্র ‘দেখানোর জন্য’ নয়, বরং রাজ্যের উন্নয়ন নিয়ে প্রতিটি শরিক দলই আন্তরিক। তিনি জানান, আসন সমঝোতা নিয়ে তিনি ব্যক্তিগতভাবে অসম গণ পরিষদের (এজিপি) সভাপতি অতুল বরা, মন্ত্রী কেশব মহন্ত এবং সাংসদ বিরেন্দ্র প্রসাদ বৈশ্য ও ফণী ভূষণ চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *