April 4, 2026
ed 3

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, অরুণাচল প্রদেশে ট্রান্স-অরুণাচল হাইওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ ক্ষতিপূরণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ২.৩৭ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডি জানায়, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২-এর আওতায় ২৩ মার্চ জারি করা প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডারের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংযুক্ত সম্পত্তির মধ্যে রয়েছে কুরুঙ্গ কুমে জেলার নিয়াপিনের ডোলো গ্রামে প্রায় ৪৭,৩৫০ বর্গমিটার জমি (তাদার বাবিনের নামে) এবং কেয়ি পানিওর জেলার ইয়াচুলির জাথ গ্রামে একটি ঐতিহ্যবাহী বাড়ি (লিখা মাজের নামে)।

এই সম্পত্তিগুলি অবৈধভাবে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করে অর্জিত বলে অভিযোগ। ইডি সূত্রে জানা গিয়েছে, ট্রান্স-অরুণাচল হাইওয়ে প্রকল্পের পোটিন-বোপি অংশে জমির মূল্য নির্ধারণ ও ক্ষতিপূরণ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির রিপোর্টে দেখা গেছে, প্রায় ৪৪.৯৮ কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *