March 5, 2026
ganja

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, বোধজং নগর থানার অন্তর্গত রাজ চান্তাই, কিসং ও রামচন্দ্রনগর এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। ওই অভিযানে প্রায় ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বোধজং নগর থানার পুলিশ এই তিনটি এলাকায় একযোগে অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় বিস্তীর্ণ এলাকাজুড়ে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ শনাক্ত করা হয় এবং পরে সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। অবৈধ গাঁজা চাষ ও মাদক কারবারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *