March 28, 2026
SIL 2

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। শুক্রবার নয়াদিল্লির কর্তব্যভবনে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রায় ৪৪৫ কোটি টাকার চুক্তিতে সই হল রাশিয়ার তৈরি ‘টুঙ্গুস্কা’ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে।

সূত্রের খবর অনুযায়ী, সোভিয়েত যুগে তৈরি এই টুঙ্গুস্কা ব্যবস্থা কম উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু, যেমন ড্রোন, হেলিকপ্টার এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে বিশেষভাবে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই চুক্তি ভারত-রাশিয়ার কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে।

অন্যদিকে, ভারতীয় নৌসেনার নজরদারি ক্ষমতা বাড়াতে আমেরিকা থেকে আরও ছ’টি পি-৮আই সামুদ্রিক টহল বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহেই প্রায় ৪১৩ কোটি টাকার আরও একটি চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে নৌসেনার কাছে ১২টি পি-৮আই বিমান রয়েছে, যা ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন সংযোজনের ফলে সমুদ্রের গভীরে শত্রুপক্ষের ডুবোজাহাজ সনাক্তকরণ আরও কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *