যাত্রীদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিল ইন্ডিগো। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাতিল হওয়া ও বিলম্বিত ফ্লাইটের কারণে যাত্রীদের কাছ থেকে নেওয়া প্রায় ৬১০ কোটি টাকার টিকিটমূল্য ফেরত দেওয়া হয়েছে।
ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, বর্তমানে তাদের ৭৫ শতাংশ পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বাকি পরিষেবাও দ্রুত স্বাভাবিক করা হবে এবং যাত্রীদের স্বার্থ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত কয়েক সপ্তাহে আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা ও কর্মী সংকটের কারণে একাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছিল। এর ফলে যাত্রীদের ক্ষোভ বাড়ে এবং টিকিট ফেরতের দাবি ওঠে। ইন্ডিগো জানিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে তারা দ্রুত রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করেছে।
সংস্থাটি বলেছে, তারা অপারেশনাল দক্ষতা বাড়াতে নতুন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত কর্মী নিয়োগ, প্রযুক্তি উন্নয়ন এবং যাত্রী পরিষেবা আরও শক্তিশালী করা।
