March 27, 2026
SIL 2

দীর্ঘ ১২ বছরের অপেক্ষায় আরও এক ধাপ এগোল ইটালি। নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জিইয়ে রাখল চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে, এই হারের ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল ওয়েলস ও আয়ারল্যান্ডের।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইটালি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলায়। ৫৬ মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন স্যান্দ্রো তোনালি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইটালি। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান মসি কিন, কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তিনি।

তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে ইটালিকে জিততেই হবে পরবর্তী ম্যাচ। আগামী ৩১ মার্চ বসনিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলেই মূলপর্বে জায়গা পাকা হবে গাত্তুসোর দলের।

এদিকে, একইদিনে বসনিয়া টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে ওয়েলসকে। নির্ধারিত সময়ের শেষে ফল ছিল ১-১। ফলে ওয়েলসের পাশাপাশি বিশ্বকাপে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেল আয়ারল্যান্ডও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *