March 28, 2026
SIL 3

রবিবার মুম্বই সফরে পৌঁছান ফুটবলতারকা লিওনেল মেসি। মেসিকে দেখতে ভিড় জমান তাঁর অগুনতি অনুরাগীরা। সেই তালিকায় বাদ গেলেন না বলিউড সেলিব্রেটিরাও। মেসি-দর্শনে দুই পুত্রকে সঙ্গে নিয়ে হাজির হন করিনা কাপুর খান।

করিনার দুই পুত্র মেসির অনুরাগী। বিশেষত বড় ছেলে তৈমুর। অবশেষে ছেলেদের ইচ্ছাপূরণ করালেন মা। এদিন আর্জেন্টিনার জার্সি গায়ে মায়ের সাথে বেরিয়ে পড়ে ছোট্ট জেহ ও তৈমুর। মেসির একেবারে পাশে দাঁড়াবার সুযোগ পায় তৈমুর। অন্যদিকে, মেসির দিকে ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জেহ।

ছবি তোলা হয়ে গেলেও মেসিকে ছেড়ে যেতে নারাজ জেহ। অবশেষে মঞ্চ থেকে ছেলেকে নামাতে বেগ পেতে হয় অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *