আগামী ২৮ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ-এর মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি ম্যাচে দুরন্ত ইনিংস খেললেন বিরাট কোহলি। তবে হার দিয়েই শুরু হল তাঁর প্রস্তুতি পর্ব।
প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের দুই দলে ভাগ করা হয়। এক দলের নেতৃত্বে ছিলেন ক্রণাল পাণ্ড্য, অন্য দলের অধিনায়ক ছিলেন বেঙ্কটেশ আয়ার। কোহলি, জিতেশ শর্মা এবং টিম ডেভিডরা ছিলেন বেঙ্কটেশের দলে। অন্যদিকে ক্রুণালের দলে ছিলেন রজত পাটীদার, দেবদত্ত পড়িক্কল এবং ভুবনেশ্বর কুমারেরা।
বেঙ্কটেশদের দল প্রথমে ব্যাট করে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ে। ওপেন করতে নেমে মাত্র ১২ বলে ২৯ রান করেন কোহলি। ডেভিড ১৪ বলে ৩৬ রান করেন, আর বেঙ্কটেশ ১৬ বলে ৩০ রানে দলের স্কোর বাড়ান। ফিনিশারের ভূমিকায় ৩৭ বলে ৮১ রানের ইনিংস খেলেন জিতেশ শর্মা।
জবাবে ক্রুণালেরা ২৪৭ রানে জয় নিশ্চিত করেন। ক্রুণাল ৩৩ বলে ৫৮, পড়িক্কল ৩৩ বলে ৬৩ ও অধিনায়ক পাটীদার ২৫ বলে ৭৪ রান করেন। দুই ইনিংসে ২৩৪ ও ২৪৭ রান হয় মূলত বেঙ্গালুরুর ব্যাটারদের বিরুদ্ধে। শুধুমাত্র ব্যাটিংয়ের জোরেই ট্রফি জেতা সম্ভব নয়। তাই বোলিংয়েও নজর দিতে হবে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে।
