March 28, 2026
download

জুলাই ঐক্যের ভারতীয় দূতাবাস অভিযান কর্মসূচিতে বাধা দিল পুলিশ। বুধবার শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারতে ফেরানোর দাবিতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ নামে লং মার্চ কর্মসূচির ডাক দেয় জুলাই ঐক্য। বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ঢাকার রামপুরা ব্রিজ থেকে এই লং মার্চ শুরু হয়। কিন্তু বিকেল ৪টে নাগাদ বাড্ডা এলাকায় ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয় পুলিশ। এদিকে, মিছিল এগোতে না পারায় জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতেই অবস্থানে বসে পড়েন। সেখানে বসেই তাঁরা ভারতবিরোধী স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিও তোলা হয়।এদিন পুলিশের ব্যারিকেড ও নেতাকর্মীদের সড়ক অবরোধের কারণে দুপুর ৩টে থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। এর ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে এদিন দুপুর ২টো থেকে ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্রের কাজকর্মও বন্ধ রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *