February 11, 2026
Gita Mahotsav

আন্তর্জাতিক গীতা মহোৎসবে বুধবার ‘সর্ববৃহৎ সমসাময়িক হিন্দু ধর্মগ্রন্থ পাঠ’-এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হয়েছে। মধ্যপ্রদেশের সংস্কৃতি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল ভগবদ গীতার চিরকালীন শিক্ষাগুলি প্রচার এবং মধ্যপ্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি জনগণের সমবেত প্রয়াসকে তুলে ধরেছে। গীতা মহোৎসবের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ত্বে ছিলেন নিশ্চল বরোট। তাঁর নেতৃত্বে এই রেকর্ড প্রচেষ্টায় ৩,৭২১ জন অংশগ্রহণকারী একসঙ্গে ভগবদ গীতার শ্লোক পাঠ করেন। মুখ্যমন্ত্রী ড. যাদব এপ্রসঙ্গে বলেন, এই ঐতিহাসিক অর্জন সর্বস্তরের জনগণের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক শক্তিকে প্রতিফলিত করেছে। এই সাফল্য মধ্যপ্রদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সংগঠন ক্ষমতার প্রমাণ।
এই সফল প্রচেষ্টা মধ্যপ্রদেশের সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে এবং ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে রক্ষা ও উদযাপনে এই রাজ্যের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক গীতা মহোৎসবে সাংস্কৃতিক পরিবেশনা এবং ভগবদ গীতার গভীর জ্ঞানের আলোচনাও অন্তর্ভুক্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *