March 16, 2026
assam map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ব্রহ্মপুত্র নদের তলায় নির্মিত হতে চলেছে রেল চলাচল-সক্ষম বিশ্বের দ্বিতীয় আন্ডারওয়াটার টানেল। এমনই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, গোহপুর–নুমালীগড় টানেল প্রকল্প উত্তর-পূর্ব ভারতে যোগাযোগ ও কৌশলগত লজিস্টিক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ১৮,৬২২ কোটি টাকার এই প্রকল্পের অধীনে ব্রহ্মপুত্র নদের তলায় নির্মিত হবে টানেলটি, যা একই সঙ্গে সড়ক ও রেল — উভয় ধরনের যান চলাচলের উপযোগী করে তৈরি করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে উত্তর অসম ও আপার অসমের মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রেল চলাচলের সুবিধাসহ এই ধরনের আন্ডারওয়াটার টানেল বিশ্বে খুবই বিরল। প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হবে। শহরের যানজট কমাতে গুয়াহাটি বিমানবন্দর থেকে জলুকবাড়ি পর্যন্ত প্রায় ১,৫০০ কোটি টাকার একটি রিং রোড নির্মাণের পরিকল্পনার কথাও জানান। ফলে শহরের অভ্যন্তরে যানজট কমবে এবং বিমানবন্দরে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *