নিউজউইক দ্বারা ধারাবাহিকভাবে স্বীকৃত ভারতের সেরা বেসরকারি হাসপাতাল মেদান্ত – দ্য মেডিসিটি উত্তর-পূর্বের রাজ্যের রোগীদের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও উপলব্ধ করে তুলতে ডেডিকেটেড হেল্পলাইন নম্বর- ৮৯০৪৩৯৫৫৮৮ চালু করেছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্য হল এই অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমা প্রসার এবং যোগাযোগের বাধা ও চ্যালেঞ্জের মোকাবেলা করা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হেল্পলাইন চালু থাকবে।
বর্তমানে অসমিয়া, বাংলা, নাগামি, ইংরেজি এবং হিন্দিতে সহায়তা প্রদান করা হবে। ডাক্তার নির্বাচন, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং ভ্রমণ/থাকার ব্যবস্থা সম্পর্কে তথ্য দেওয়া যাবে। পরিষেবাটি শীঘ্রই আরও আঞ্চলিক ভাষায় প্রসারিত হবে। চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ডঃ নরেশ ত্রেহান মেদান্তের লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা সবার অধিকার হওয়া উচিত, বিশেষাধিকার নয়। এই উদ্যোগটি আমাদের নীতিগুলিকে পুনরায় নিশ্চিত করে। যা হল ‘হর এক জান আনমোল’ -প্রতিটি জীবনই অমূল্য।”
গুয়াহাটিতে ৪০০+ শয্যা বিশিষ্ট সুপার-স্পেশালিটি হাসপাতাল নিয়ে মেদান্ত উত্তর-পূর্বে প্রবেশের কথা ঘোষণার পর এই হেল্পলাইন চালু করা হল। মেদান্ত গুয়াহাটি (সানভ্যালি হাসপাতাল) এবং নাগাল্যান্ডে (অনকোলজি, লিভার, কার্ডিওলজি এবং ইউরো-নেফ্রোলজিতে বিশেষজ্ঞ) মাল্টি-স্পেশালিটি ওপিডি পরিষেবাও প্রদান করে থাকে। নতুন হেল্পলাইনটি রোগীর স্বাস্থ্যসেবা যাত্রায় নির্ভরযোগ্য সহায়তা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।
