February 11, 2026
pills

Representational image.

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ওষুধ কোম্পানিগুলির অনৈতিক রমরমা কমাতে এবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে সার্বিকভাবে চিকিৎসার খরচও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

দাবি করা হয়, চিকিৎসকরা যাতে দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন, সেই জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি মোটা টাকা ঘুষ দিচ্ছে। ফলে হু হু করে বাড়ছে চিকিৎসার খরচ। এবার এগুলি রুখতেই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি বিক্রম নাথের নির্দেশ, এবার থেকে কোনও ব্র্যান্ড নয়, চিকিৎসকদের শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে হবে। ইতিমধ্যেই রাজস্থানে এই নিয়ম চালু হয়েছে। এবার গোটা ভারতে তা কার্যকর করার আহ্বান জানিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *