February 11, 2026
dev (2)

বছরের শুরুতেই একসঙ্গে ৩টি ছবির রিলিজ ঘোষণা দেবের। তিনটি ব্লকবাস্টার ছবির মুক্তির কথা ঘোষণা করে চমকে দিলেন অনুরাগীদের। টানটান অ্যাকশন, ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে বাস্তবধর্মী গল্প—সবই থাকছে দেবের এই নতুন সিনেমা গুলিতে।

শুধু খাদান নয়, আসছে আরেকটি সিক্যুয়েলও। ২০২১ সালে ‘টনিক’ ছবি দিয়ে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় বাঙালির ঘরে জায়গা করে নিয়েছিলেন। সেই ম্যাজিক নিয়ে এবার আসছে ‘টনিক ২’। সম্পর্কের মায়া আর ভ্রমণের গল্প নিয়ে এই ছবিটিও মুক্তি পাবে এই বছরই। তালিকায় জুড়েছে আরেক নাম অ্যাম্বুলেন্স দাদা। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স দাদা’। এই ছবির মাধ্যমে দেব এক অত্যন্ত সংবেদনশীল ও বাস্তবধর্মী চরিত্রে ধরা দেবেন। ছবিটি মুক্তি পেতে চলেছে ১৪ অগাস্ট। এক সপ্তাহ আগে নিজের জন্মদিনেই সেই ছবির ঘোষণা করেছিলেন দেব। বছরের শুরুতেই দেব জানালেন রিলিজ ডেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *