March 29, 2026
SIL 3

পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। বিপ্লবী অনন্ত সিংহের জীবনী নিয়ে তৈরি এই ছবিতে নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা জিৎ। চরিত্রের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছেন তারকা। ওজন ঝরানোর পাশাপাশি শিখেছেন লাঠিখেলা। নিয়েছেন মার্শাল আর্টের প্রশিক্ষণও।

ইতিমধ্যেই পুরোদমে চলছে শ্যুটিং। ছবিতে রয়েছে একাধিক চমক। সূত্রের খবর, ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

উল্লেখ্য, পথিকৃতের ছবিতে বিশেষ দৃশ্যে অভিনয়ের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে নায়িকার চরিত্রে দেখা যাবে মিমিকে। এছাড়াও, পথিকৃতের ছবিতে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৌশিক সেন আর চন্দন সেন। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *